
লন্ডনের ওয়েস্টমিনস্টারের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগ, মানবাধিকার ও ছাত্র-যুব সংগঠনগুলো মিলিত হয়ে ড. ইউনুসের আগমনকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছেন। সংগ্রহ করেছে হাজারো মানুষের কণ্ঠস্বর, যারা “সত্য ও ন্যায়” পথে ঐক্যবদ্ধ হন ।সমাবেশে বক্তারা ইউনুসের “illegal occupation” উল্লেখ করে “secular democracy” রক্ষা এবং “peace” দাবী করেন। পার্লামেন্টের সামনে ড. ইউনুসকে “Go Back”, “Step Down” স্লোগান দেন জনতারা।
ইউনুস ও তার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা বিভিন্ন নেতার বিরুদ্ধে একাধিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তার মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নিষিদ্ধকরণ, হাজারো নেতাকর্মীর বাড়িতে আক্রমণ,মিথ্যা মামলা, সম্পদ জব্দ, সাংবাদিকদের স্বাধীনতা হরণের মত গুরুতর অভিযোগ ।
একাধিক খুন, গ্রেপ্তার, ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা নিয়ে আলোচনা করা হয়; যা নিয়ে আইনজীবী ও মানবাধিকার কর্মীরা ICC (International Criminal Court) এ মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ।
প্রতিবাদকারীরা যুক্তরাজ্যের সরকারের কাছে আইনগত ও নৈতিক সহায়তা দাবি করেন এবং Dr Yunus-এর নেতৃত্বে গঠিত ইন্টারিম সরকারের নৈতিকতা ও ন্যায়বিচার চ্যালেঞ্জ করে । আইনজীবীদের পক্ষ থেকে ICC তে অভিযোগ দাখিলের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে—ব্যাপক “Crimes Against Humanity” মামলা তৈরির প্রস্তুতি চলছে ।