• সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Headline
মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউকে ও ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে। লন্ডনে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আওয়ামী লীগের গৌরব ও সংহতির ৭৬ বছর “মব জাস্টিস” এর নামে আওয়ামী লীগ নেতার উপর সন্ত্রাসী হামলা ইরান–ইজরায়েল সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতি ড. ইউনূস ও তারেক রহমানের ঘনিষ্ঠ অবস্থান রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা ড. ইউনুসের যুক্তরাজ্য আগমনকে কেন্দ্র করে পার্লামেন্ট ভবনের সামনে প্রতিবাদ ইউনুসের যুক্তরাজ্য সফরের বিরুদ্ধে লন্ডনে জনমত গঠন রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউকে ও ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে।

Md Imran Hossain Salman
সোমবার, ৭ জুলাই, ২০২৫
Screenshot

Spread the love

সারা বাংলাদেশে অব্যাহত সন্ত্রাস, সংখ্যালঘু নির্যাতন, নির্বাচনে হত্যা, ধর্ষণ, মব ভায়োলেন্স ও সরকারি ছত্রছায়ায় ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউকে ও ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে।

গত ৬ই জুলাই ২০২৫, রবিবার, সন্ধ্যা ৬টায়, মাইক্রো বিজনেস পার্ক, 50B গ্রেটোরেক্স স্ট্রিট, লন্ডন E1 5NP এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন  ডঃ আনিচুর রহমান আনিচ ও সঞ্চালনা করেন ফজলে রাব্বী স্মরণ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।বক্তব্য রাখেন সিলেট -৩ এর সাবেক এম,পি হাবিবুর রহমান।

সারা বাংলাদেশে বিগত এক বছরে যেভাবে সন্ত্রাস, সংখ্যালঘু নির্যাতন, নির্বাচনী সহিংসতা, ধর্ষণ, মব ভায়োলেন্স এবং সরকারি ছত্রছায়ায় আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়ন বেড়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন অব্যাহত মানবাধিকার লঙ্ঘন একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জাজনক।

সংখ্যালঘুদের উপর হামলা, জমি দখল, ধর্মীয় বিদ্বেষমূলক কর্মকাণ্ড প্রতিনিয়ত ঘটে চলেছে। নারী ও শিশুরা নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছে। নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও শাসক দলের বিরুদ্ধে ভোটারদের দমন, বিরোধীদের গুম-খুন, এবং প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দিচ্ছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো—এসব অপরাধ ও নিপীড়নের বিরুদ্ধে কোনো সুষ্ঠু বিচার নেই। বরং অনেক ক্ষেত্রেই অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বিচার প্রক্রিয়া ভূলুণ্ঠিত হয়।

এই পরিস্থিতির বিরুদ্ধে আমরা যারা দেশপ্রেমিক ও মানবাধিকারে বিশ্বাসী, তাদের একত্র হয়ে প্রতিবাদ জানানোই এখন সময়ের দাবি দেশের ভেতরে ও বাইরে সকল সচেতন নাগরিক, প্রবাসী বাংলাদেশি, এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান ও এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চারের আহবান জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd