• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউকে ও ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে। লন্ডনে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আওয়ামী লীগের গৌরব ও সংহতির ৭৬ বছর “মব জাস্টিস” এর নামে আওয়ামী লীগ নেতার উপর সন্ত্রাসী হামলা ইরান–ইজরায়েল সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতি ড. ইউনূস ও তারেক রহমানের ঘনিষ্ঠ অবস্থান রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা ড. ইউনুসের যুক্তরাজ্য আগমনকে কেন্দ্র করে পার্লামেন্ট ভবনের সামনে প্রতিবাদ ইউনুসের যুক্তরাজ্য সফরের বিরুদ্ধে লন্ডনে জনমত গঠন রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

জাতীয় নির্বাচন ২০২৪: ভোট পড়েছে ৪১.৮ শতাংশ: সিইসি

মো: ইমরান হোসেন সালমান
সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

Spread the love

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এ সময় সিইসি বলেন, ‘গতকাল সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী ২২৩টি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছে। জাতীয় পার্টি জিতেছে ১১টি আসনে।’

তিনি জানান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীক নিয়ে একটি আসনে এবং জাতীয় সমাজতান্ত্রিক দলও নৌকা প্রতীক নিয়ে একটি আসনে জয়ী হয়েছে। এছাড়া, বাংলাদেশ কল্যাণ পার্টি হাতঘড়ি প্রতীক নিয়ে একটি আসনে এবং ৬১টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।

সিইসি বলেন, ‘এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের শতকরা হার ৪১ দশমিক ৮ শতাংশ। মোট ভোটার ১১ কোটি ৯৫ লাখ ১ হাজার ৫৮৫ জন। তাদের মধ্যে ৪ কোটি ৯৯ লাখ ৫৫ হাজার ৪৪৫ জন ভোটার ভোট দিয়েছেন। এর শতকরা হার ৪১ দশমিক ৮ ভাগ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd