• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Headline
মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউকে ও ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে। লন্ডনে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আওয়ামী লীগের গৌরব ও সংহতির ৭৬ বছর “মব জাস্টিস” এর নামে আওয়ামী লীগ নেতার উপর সন্ত্রাসী হামলা ইরান–ইজরায়েল সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতি ড. ইউনূস ও তারেক রহমানের ঘনিষ্ঠ অবস্থান রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা ড. ইউনুসের যুক্তরাজ্য আগমনকে কেন্দ্র করে পার্লামেন্ট ভবনের সামনে প্রতিবাদ ইউনুসের যুক্তরাজ্য সফরের বিরুদ্ধে লন্ডনে জনমত গঠন রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তিক বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উদযাপন ও দোয়া মাহফিল

Md Imran Hossain Salman
রবিবার, ২৬ মার্চ, ২০২৩

Spread the love

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তিক পূর্ব লন্ডনের একটি হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে নেতাকর্মীরা পূর্ব লন্ডনের আলতাব আলি পার্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বাধীনতার ডাক ও সাহসী ভূমিকা তুলে ধরেন যুক্তরাজ্য সাধারণ প্রবাসী বাংলাদেশিদের কাছে। 

বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।  শুরু হয় আমাদের দীর্ঘ ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। নয় মাসের যুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা অর্জন করি আমাদের প্রিয় স্বাধীনতা। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি একটি জাতির আত্মত্যাগ, সাহস ও বিজয়ের প্রতীক।

স্বাধীনতা আমাদের শুধু একটি ভূখণ্ড দেয়নি, দিয়েছে জাতিসত্ত্বা, দিয়েছে বলার ভাষা, দিয়েছে মাথা উঁচু করে বাঁচার অধিকার।

প্রবাসে থেকেও আমরা এই দিনটির তাৎপর্য ভুলে যেতে পারি না। আমাদের দায়িত্ব এখানকার প্রজন্মকে সেই গৌরবময় ইতিহাস জানানো, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া, এবং আমাদের সংস্কৃতি ও ভাষাকে বুকে ধারণ করে রাখা।

বক্তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও দেশের আপামর বাঙালির সাহসী অবদান নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উপস্থিতি অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলে। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসে স্বাধীনতা দিবস উদযাপন একটি প্রেরণাদায়ক ও চেতনার্মথ অনুষ্ঠান হিসেবে পরিগণিত হয়।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd