
১২ মে ২০২৫, সন্ধ্যা প্রায় ৯টা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেটে আওয়ামী লীগের এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার প্রজ্ঞাপনের পর কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে । একই রাতে গেজেট নোটিফিকেশন প্রকাশ করে প্রজ্ঞাপন কার্যকরী করা হয় ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ও সন্ত্রাসবিরোধী আইন–২০০৯ এর ধারা–১৮(১)–এর অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় ।
এর মধ্যে রয়েছে: প্রকাশনা, অনলাইন প্রচারণা, মঞ্চ ও র্যালি, সম্মেলন—সবই নিষিদ্ধ ।
ইসি সচিব বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায়” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
প্রধান নির্বাচন কমিশনার ও কর্মকর্তাগণের উপস্হিতিতে গৃহীত এই সিদ্ধান্ত রাতে বৈঠক শেষে গেজেটে প্রকাশিত হয় ।
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় তারা জাতীয় সংসদ নির্বাচন বা কোনো জাতীয় নির্বাচনেও অংশ নিতে পারবে না যতক্ষণ না নিবন্ধন পুনর্বহাল বা নিষেধাজ্ঞা শিথিল করা হয় ।এই পদক্ষেপ কার্যকর থাকছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত
ইউনুস গণতন্ত্র কে হত্যা করেছে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার মাধ্যমে