• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Headline
মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউকে ও ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে। লন্ডনে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আওয়ামী লীগের গৌরব ও সংহতির ৭৬ বছর “মব জাস্টিস” এর নামে আওয়ামী লীগ নেতার উপর সন্ত্রাসী হামলা ইরান–ইজরায়েল সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতি ড. ইউনূস ও তারেক রহমানের ঘনিষ্ঠ অবস্থান রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা ড. ইউনুসের যুক্তরাজ্য আগমনকে কেন্দ্র করে পার্লামেন্ট ভবনের সামনে প্রতিবাদ ইউনুসের যুক্তরাজ্য সফরের বিরুদ্ধে লন্ডনে জনমত গঠন রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার পরিচিতি সভা

Md Imran Hossain Salman
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
Screenshot

Spread the love

বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে গত ২১ অক্টোবর ২০২৪,স্থানীয় সময় ৪ ঘটিকার সময় এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি স্বাধীন ছাত্রসংগঠন। জন্মলগ্ন থেকেই একটি স্বাধীন ছাত্রসংগঠনের চারিত্রিক ঐতিহ্য বহন করে আসছে এই সংগঠনটি। বাংলাদেশের জন্মের সঙ্গে রয়েছে উপমহাদেশের অন্যতম প্রাচীন এই ছাত্রসংগঠনের সম্পৃক্ততা। বিগত কয়েক যুগ থেকে দেশের রাজনৈতিক নেতৃত্ব তৈরির কারখানা হিসেবে ভূমিকা রেখে আসছে এই সংগঠনটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সহসম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা প্রশান্ত বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হীমু, যুক্তরাজ্য ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক এম এ হাশেম, ছাত্রলীগ নেতা নাফিউর রাজা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, সহসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধু, সহসাধারণ সম্পাদক জামাল খান প্রমুখ।

সাবেক ছাত্রলীগ নেতা প্রশান্ত বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ নেতা নাফিউর রাজা। অনুষ্ঠানে যুক্তরাজ্য ছাত্রলীগের নেতৃবৃন্দকে নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd