• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Headline
মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউকে ও ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে। লন্ডনে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আওয়ামী লীগের গৌরব ও সংহতির ৭৬ বছর “মব জাস্টিস” এর নামে আওয়ামী লীগ নেতার উপর সন্ত্রাসী হামলা ইরান–ইজরায়েল সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতি ড. ইউনূস ও তারেক রহমানের ঘনিষ্ঠ অবস্থান রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা ড. ইউনুসের যুক্তরাজ্য আগমনকে কেন্দ্র করে পার্লামেন্ট ভবনের সামনে প্রতিবাদ ইউনুসের যুক্তরাজ্য সফরের বিরুদ্ধে লন্ডনে জনমত গঠন রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন; যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ !

Md Imran Hossain Salman
শুক্রবার, ৯ মে, ২০২৫
নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন; যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ !
নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন; যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ !

Spread the love

আওয়ামী লীগের সহযোগী দুই সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চূড়ান্ত বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সামাজিক যোগামাধ্যম ফেসবুক-এর এক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিক ভাবে নিশ্চিহ্ন করণ নিশ্চিত করাই জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার।’

অনেকে মনে করতে পারেন, এটি ভেতরের রাজনৈতিক শুদ্ধি অভিযান নয় বরং একটি কৌশলগত প্রতিহিংসা বা নির্দিষ্ট গোষ্ঠীকে কোণঠাসা করার প্রয়াস। এতে করে সরকারের গণতান্ত্রিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে।

এই সংগঠন দুটির সাথে যুক্ত ছিল লাখো তরুণ। নিষেধাজ্ঞার ফলে তারা এখন রাজনৈতিক পরিচয় ও ভবিষ্যৎ কর্মপথে অনিশ্চয়তার মুখে পড়বে। এতে করে তরুণদের মধ্যে হতাশা ও রাজনৈতিক বৈরিতা জন্ম নিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd