
ঢাকা-১১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম রহমতুল্লাহ কে ভোট দিন। তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে নৌকা প্রতীকে ভোট চেয়ে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন। একাধিক পথসভা ও জনসংযোগকালে তিনি বলেন নৌকা প্রতীক মানেই দেশের উন্নয়ন, শান্তি ও অগ্রগতি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও নৌকায় ভোট দিন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। তারা এলাকাবাসীর হাতে লিফলেট তুলে দেন এবং বিগত বছরের আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।
তাঁর বক্তব্যে গুরুত্ব পেয়েছে এলাকায় রাস্তাঘাট, ড্রেনেজ ও জনসেবা খাতে উন্নয়ন। শেখ হাসিনার নেতৃত্বে চলমান মেগা প্রকল্পগুলোর ধারাবাহিকতা।তরুণদের জন্য কর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের অঙ্গীকার।এ কে এম রহমতুল্লাহ বলেন: “আমি একজন কর্মী হিসেবে আজীবন মানুষের সেবা করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আমাকে সুযোগ দিন।”
ঢাকা-১১ আসনে এ কে এম রহমতুল্লাহর প্রচারণা প্রাণবন্ত হয়ে উঠেছে। জনগণের মাঝে উন্নয়ন, নিরাপত্তা ও অগ্রগতির প্রতীক হিসেবে নৌকা প্রতীক দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে।
এ আসনে রহমতুল্লাহ ভাই ই একমাত্র যোগ্য প্রার্থী। ভাইয়ের জন্য শুভকামনা।